|
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে বর্তমান রূপ লাভ করেছে৻ তদানীন্তন পূর্ব পাকিস্তানের কমার্স, লেবার এন্ড ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট পরবর্তীতে হেলথ, লেবার এন্ড সোশাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নাম ধারণ করে৻ স্বাধীনতা লাভের পর শ্রম ও সমাজ কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক একটি মন্ত্রণালয় সৃষ্টি করা হয়৻ শ্রম ও কর্মসংস্থান মন্তণালয়ের বর্তমান কর্মকান্ড ১৯৭৬ সালে স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রন, শ্রম ও সমাজ কল্যান মন্ত্রণালয়, ১৯৮০ সালে শ্রম ও শিল্পকল্যান মন্ত্রণালয় এবং ১৯৮৭ সালে শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় ন্যস্ত করা হয়ে ছিল৻ দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণে কর্মসংস্থানের বিশেষ গুরুত্বের কথা বিবেচনবা করে বর্তমান সরকার ২০০১ সালের ডিসেম্বরে শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়কে দু'টি মন্ত্রণালয়ে বিভক্ত করে সৃষ্টি করেন বর্তমানের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়৻
এই মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব হলো কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে দেশের অদক্ষ জনগোষ্ঠীকে আধাদক্ষ ও দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থ করা, শিল্প ও কলকারখনায় উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দপূর্ন পরিবেশ সৃষ্টি করা এবং বিভিন্ন শিল্প এলাকায় শ্রম কল্যাণমূলক কার্যক্রমের ব্যবস্থা করা৻ এছাড়া এই মন্ত্রাণলয়ের দায়িত্বে রয়েছে শ্রম আইনের বাস্তবায়ন, শ্রম আদালতের মাধ্যমে শ্রম ক্ষেত্রে সুবিচার নিশ্চিত করা ও শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরী নির্ধারণ৻
বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের দায়িত্বে রয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমান উল্লাহ আমান৻
|